২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও রংপুরে বৃহস্পতিবার পরিবহন ধর্মঘট

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে বৃহম্পতিবার ১২ ঘণ্টা পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিকরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি  মো. আবদুল লতিফ মন্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবদুল লতিফ মন্ডল জানান, রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলায় বৃহষ্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

তিনি আরো জানান, এর মধ্যে শিমুল বিশ্বাসকে মুক্তি না দিলে আগামী শনিবার (১৬ নভেম্বর) রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির যৌথ সভায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত শনিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ৭২ ঘণ্টার টানা হরতাল ডাকার পর শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় বিএনপির পাঁচ জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হরতাল বাড়িয়ে ৮৪ ঘণ্টা করা হয়, যা শেষ হবে বুধবার সন্ধ্যায়।