২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুনটে ৩১৬ জনের বিরুদ্ধে মামলা

বিরোধী জোটের ডাকা হরতালে বগুড়ার ধুনট উপজেলায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ৩১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

ধুনট থানার এসআই এনায়েত কবির বাদী হয়ে সোমবার গভীর রাতে মামলাটি দায়ের করেন।

এসআই এনায়েত কবির বলেন, সোমবার হরতাল চলাকালে উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ৬৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫০ জনকে আসামি করা রয়েছে।

মামলায় উপজেলা বিএনপি সভাপতি তৌহিদুল আলম মামুনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল ও পৌর জামায়াতের ৩নং ওয়ার্ড কমিটির আমীর কাজী শহিদুল ইসলামসহ বিএনপি-জামায়াতের নেতাদের আসামি করা হয়।