২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে রেল লাইনে ২ জনের লাশ

সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইন থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সকালে পন্থিছিলা ও শেখপাড়া এলাকার মাঝামাঝি থেকে যুবক এবং ফৌজদার হাট-কুমিরা এলাকার মাঝামাঝি থেকে অপর লাশটি উদ্ধার করা হয়।

এদের মধ্যে যু্বকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ এবং অপর জনের বয়স ৬০ বলে রেল পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম রেল পুলিশের এসআই নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তির পরনে খাকি রঙের পোশাক ছিল। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রাতের কোন এক সময়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে লোকটি মারা যেতে পারে ধারণা এসআই নুরুল ইসলামের।

এদিকে এসআই আক্কেল আলী জানান, পন্থিছিলা ও শেখপাড়া এলাকার মাঝামাঝি স্থানে বড়তাকিয়া এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে জিন্স প্যান্ট ও হলুদ রঙের শার্ট ছিল।

ওই যুবকের মাথার পেছনেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।