২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলার নতুন ডিসি

নীলফামারী, ভোলা ও জামালপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশে জারি করে।

এতে বলা হয়, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনকে (ভোলার ডিসি হিসাবে বদলির আদেশাধীন) নীলফামারীর জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সেলিম রেজাকে (নীলফামারীর ডিসি হিসাবে বদলির আদেশাধীন) ভোলা এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন খানকে (মুন্সিগঞ্জের ডিসি হিসাবে বদলির আদেশাধীন) জামালপুরের জেলা প্রশাসক করা হয়েছে।