২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যাপক বোমাবাজি, ভাংচুর

রংপুরে সোমবার দিনভর নিরুত্তাপ হরতাল পালিত হলেও সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে ওঠে নগরী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 09:58 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগর ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বলেন, নগরীর জাহাজ কোম্পানি মোড়, কামাল কাছনা, সাহেবগঞ্জ, আলুটারী, দর্শনা মোড়, পার্কের মোড়, বিনোদপুর এলাকায় ১০ অটোরিকসায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।

এছাড়া এসব এলাকায় ৩টি পিকআপ ও ৭টি অটোরিকসা ভাংচুর করে হরতাল সমর্থকরা।

হরতাল সমর্থকরা নগরীর কামাল কাছনা, পার্কের মোড়, দর্শনা মোড়, লালবাগ ও সুরভি উদ্যানের সামনে ১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান ওসি।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, এসব ঘটনার পর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।