২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা উল্টে নিহতের ঘটনায় মামলা

বিরোধী দলের হরতালের প্রথম দিনে চট্টগ্রামের হাটহাজারিতে পিকেটারদের ধাওয়ায় অটোরিকশা উল্টে একজন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ।

হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী জানান, নিহতের ভাগ্নে ছোটন দাশ রোববার রাতে বাদি হয়ে মামলাটি করেন।

তিনি বলেন, বিস্ফোরক আইনে করা মামলাটিতে অজ্ঞাত পরিচয় তিন-চার জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে হাটহাজারির মদুনাঘাট এলাকায় নিয়ামত আলী সড়কে পিকেটারের ধাওয়ায় অটোরিকশা উল্টে গুরুতর আহত নির্মল দাশ হাসপাতালে মারা যান।

নগরীর খুলশী এলাকার বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচ্ছনতাকর্মী ছিলেন তিনি। 

ওসি লিয়াকত জানান, রোববার বিকেলে ঘটনাস্থলের আশপাশ থেকে  সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।