চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী আহত
চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়া থানার কেওচিয়া ইউনিয়নের পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসি আবদুল লতিফ জানান।
আহত আবু সৈয়দ (২৫) ওই এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সৈয়দের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি।
তবে স্থানীয় সাংবাদিকরা জানান, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
