২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক উল্টে নিহত ৪

সিরাজগঞ্জের সলঙ্গায় রোববার রাতে মাল বোঝাই একটি ট্রাক উল্টে চালক ও তার সহকারীসহ চার জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 10:18 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়গোজা সেতুর কাছে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে  ট্রাকের চালক, তার সহকারী এবং দুজন ব্যবসায়ী রয়েছেন জানালেও তাদের নাম জানাতে পারেননি ওসি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্লাস্টিক ট্যাংক নিয়ে ট্রাকটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। পথে সেটি উল্টে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে ট্রাকের সামনে বসা চার জনের মধ্যে  তিনজনই ঘটনাস্থলে মারা যান। পরে ভোরের দিকে হাসপাতালে  আরেকজনের মৃত্যু হয় বলে ওসি জানান।