২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-খুলনা রেল বন্ধ

যশোরের চুড়ামনকাটি রেলক্রসিংয়ের কাছে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, সোমবার ভোররাতে জয়পুরহাট থেকে ছেড়ে আসা চালবোঝাই একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনুচ্যত বগি সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষে লাইন চালু হতে বেলা ১২টা বেজে যেতে পারে বলে স্টেশন মাস্টারের ধারণা।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিছক দুর্ঘটনা, নাশকতা নয়।”