২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জেও পোশাক কারখানায় ছুটি

পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর নারায়ণগঞ্জের বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:51 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার ফতুল্লার কাঠেরপুল এলাকায় একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে শিবু মার্কেট এলাকার কয়েকটি বড় প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি মালিকপক্ষ মেনে না নেয়ায় শ্রমিক অসন্তোষে পর রোবাবরেই সাভার ও আশুলিয়ায় অন্তত ২৫ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিল্প পুলিশ-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মাসুদ জানান, সদর উপজেলার ফতুল্লা শিল্পাঞ্চলের কঠেরপুর এলাকায় অবস্থিত আবীর ফ্যাশন কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং মজুdv বোর্ড ঘোষিত মজুdv বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল। শনিবার শ্রমিকরা ওই দাবিতে বিক্ষোভ ও  সড়ক অবরোধও করেছিল।

এই ঘটনায় রোববার থেকে আবীর ফ্যাশন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। রোববার সকালে কাজ করতে গিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেখে ফটকের সামনে বিক্ষোভ করে।

কয়েকটি কারখানায় ইট-পাটকেল ছুড়ে ভাংচুরও করে তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ও লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এরপর অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশের মিবু মার্কেট এলাকার কারখানাগুরোও বন্ধ করে দেয়া হয়।