২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় রড পড়ে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং এলাকায় নির্মাণাধীন ভবন থেকে লোহার রড পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার সকাল ১০টার দিকে এ ঘটনায় নিহত সিদ্দিকুর রহমান (২৫) নেত্রকোনা জেলার মহিষ বেড় এলাকার কেরানী বাড়ির আবদুর রশিদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কনস্টেবল মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিমেন্ট ক্রসিং এলাকার আসলাম কমিশনারের বাড়িতে কাজ করার সময় ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে সিদ্দিকুরের মাথায়।

গুরুতর আহত সিদ্দিকুরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।