২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগপত্র দিয়েই রেখেছি: মুহিত

নির্বাচনকালীন সরকার গঠনের জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোবার সবিচালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “পদত্যাগপত্র তো কবেই দিয়ে রেখেছি।

প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরের আগে চলতি সপ্তাহেই মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেবেন বলে শুক্রবার জানান দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

নির্দলীয় সরকারের দাবিতে বিরোধীদলের আন্দোলনের মধ্যেই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের পথে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর দেয়া সর্বদলীয় সরকারের এই  প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিরোধী নেতারা বলেছেন, সর্বদলীয় সরকার কিংবা এই ধরনের সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না তারা।

বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন তিনি রোববারের মধ্যে পদত্যাগ করবেন।

এছাড়া তিনি জানিয়েছিলেন, মন্ত্রীরা তাদের পদত্যাগপত্র জমা দেবেন, সর্বদলীয় সরকারের যেসব মন্ত্রীরা থাকবেন, তাদের বাদে ওই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে চলে যাবে।