জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় বুধবারে সব পরীক্ষা পেছানো হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ১৩ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা পেছানো হয়েছে।
এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd, www.nubd.info) থেকেও জানা যাবে।
