২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়েছে

হরতালের মধ্যে পড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০, ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা পিছিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 03:31 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

অনিবার্য কারণে পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

নতুন সময়সূচি অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিবিএ ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার, ইসিই পার্ট-১ ১ম সেমিস্টার, এমবিএ ২য় সেমিস্টার পরীক্ষা ১৪ নভেম্বর এবং ইসিই পার্ট-৪ ৮ম সেমিস্টার পরীক্ষা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nubd.info  থেকে জানা যাবে।