কক্সবাজারে ৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩
কক্সবাজারে প্রায় নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তিন পরিবহন শ্রমিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঝিলংজার লিংক রোডে টেকনাফ থেকে ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিসের একটি বাসে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালান।
আটকরা হলেন বাসটির চালক জাহাঙ্গীর আলম, সুপারভাইজার রায়হান উদ্দিন ও সহকারী শাহিদুল ইসলাম।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হুমায়ুন কবির খোন্দকার জানান, বাসটি থেকে আট হাজার ৯৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা করে আটকদের শুক্রবার সকালে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয় বলে হুমায়ুন কবির জানান।
