২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ খুনের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবল হত্যা মামলায় আরো একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 10:25 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার লাদেন ওই মামলার এজাহারভুক্ত আসামি।

বুধবার নন্দনকানন থেকে মিন্টু দাশ ও মঙ্গলবার মতিঝর্ণা এলাকা থেকে সোহেল নামে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিইসি মোড় এলাকা থেকে লাদেনকে গ্রেপ্তার করা হয়। সে খুনের ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, উত্তর) মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশ লাদেনকে গ্রেপ্তার করে খুলশী থানায় থানায় সোপর্দ করেছে।

রোববার সকালে নগরীর আম বাগান এলাকায় ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে কনস্টেবল আবদুল কাইয়ূমের মৃত্যু হয়। আহত হন আরো তিন পুলিশ সদস্য।

পরদিন পুলিশ বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো আট জনকে আসামি করে একটি ডাকাতি ও খুনের মামলা করে।