ইবির উপাচার্য অফিস ভাংচুর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ভাংচুর করার অভিযযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক কমিটির নেতাদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী জিল্লুর রহমান।
ভাংচুরের কথা স্বীকার করে তিনি বলেন, “ছাত্রলীগের সাবেক কমিটির আশিকুর রহমান জাপান ও তৌহিদুর রহমান হিটলারের নেতৃত্বে চাকরি প্রত্যাশী নেতাকর্মীরা এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।”
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি ।
