প্রতিবন্ধী শিশু ধর্ষিত
ফরিদপুরের সদরপুর উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মামলার কথা স্বীকার করে সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস জানান, ১৭ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণের পর ধর্ষক বোরহান হাওলাদার (৩০) পলাতক রয়েছে।
তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
গত ২৯ অক্টোবর দুপুরে বোরহান প্রতিবেশী এক বাক্ প্রতিবন্ধী শিশুকে বাড়ির পাশের বাঁশ ঝাড়ে ধর্ষণ করে।
শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয় বলে জানায় পুলিশ।
