ব্রি-র বিজ্ঞানীদের কর্মবিরতি চলছে
শ্রমিকদের হাতে বিজ্ঞানী লাঞ্ছিত হওয়ার ঘটনার বিচারের দাবিতে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ‘ব্রি’-এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
আগের দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে ইনস্টিটিটিউটের মহাপরিচালকের দপ্তরের সামনে এ কর্মসূচি পালন করেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মু. আনোয়ারুল হক বলেন, “ ড. মোঃ শাহজাহান কবীরকে পরিচালক পদে পদোন্নতি দেয়ার অসৎ প্রক্রিয়া বন্ধ করা এবং বিজ্ঞানী লাঞ্ছিত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিজ্ঞানীরা পূর্ণ কর্মবিরতি অব্যাহত রাখবেন।”
গত ২২ জুলাই ব্রি-এর শ্রমিকরা এক বিজ্ঞানী লাঞ্চিত করার পেছনে ড. মোঃ শাহজাহান কবিরের হাত ছিল বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সে সময় এ নিয়ে আন্দোলনের প্রেক্ষিতে ড. মোঃ শাহজাহান কবিরসহ তিন বিজ্ঞানীকে ব্রি-র প্রধান কার্যালয়ে থেকে অন্য অফিসে বদলি করা হয় এবং তদন্ত কমিটি গঠণ করা হয়।
এছাড়া অভিযুক্ত তিনজন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
অবস্থান কর্মসূচি চলকালে এ প্রতিষ্ঠানের বিজ্ঞানী সমিতির সহ-সভাপতি ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে হয়।
তবে এ ব্যাপারে ব্রি-র মহাপরিচালক ড. আব্দুল জলিল ভুঁইয়া মন্তব্য করতে রাজি হননি।
