২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়েছে ৩ দোকান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বুধবার ভোররাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে এ অগ্নিকাণ্ড হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ভোর রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বাজারে সৈয়দ আল আমিনের মোবাইল, সৈয়দ নাসির উদ্দিনের ইলেকট্রনিক্স  ও সাহাবুদ্দিনের ক্রোকারিজের দোকান পুড়ে যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।