২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘শিবিরের’ হামলায় ছাত্রলীগকর্মী আহত

সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রলীগকর্মীর উপর ইসলামী ছাত্র শিবির সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কায়স্তগ্রাম এলাকায় এ হামলায় আহত ছাত্রলীগকর্মী মনিরুল হক পিনুকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পিনুর দাবি, ছাত্রশিবিরের কর্মীরা তার উপর এ হামলা চালিয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল হোসেন জানান, সন্ধ্যায় ৭-৮ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রফিকুল হোসেন।

পিনু কায়স্তগ্রাম এলাকার ফজলুল হকের ছেলে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।