২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫০

বিএনপি নেতৃত্বাধীন জোটের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুর সদরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকরাউন্ড রবার বুলেট ও টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বহরিয়া এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যানবাহন থামিয়ে পিকেটিং করছিল। এ সময় আওয়ামী লীগ কর্মীরা তাদের বাধা দিলে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর করে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।