চট্টগ্রামে বিএনপির সমাবেশ শেষে বিস্ফোরণ
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় হরতালের সমর্থনে বিএনপির সমাবেশ শেষে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহনে ভাংচুরের চেষ্টাও হয়।
ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে দেওয়ানহাট মোড়ে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করা হয়নি। পুলিশের ধাওয়ায় সবাই পালিয়ে যায়।
তিনি বলেন, হরতাল সমর্থকরা পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় তারা ইট-পাটকেল ছুড়ে গাড়ি ভাংচুরের চেষ্টা করে।
সভা শেষে আমীর খসরু চলে গেলে হরতাল সমর্থকরা পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা গাড়ি ভাংচুরের চেষ্টা করে।
পুলিশ ধাওয়া দিলে হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে এলাকাবাসী জানায়।
