২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ নভেম্বর

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 09:26 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহপরিচালক মো. গোলাম সাকলায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর বিভিন্ন ধাপে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

তিনি জানান, এবার ১৪৬৫টি আসনের বিপরীতে ৭৪৫২৯টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে ৫১ জন প্রতিযোগী রয়েছে।

প্রতিদিনি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঁচ অনুষদের ৮টি ইউনিটের অধীনে এ- ইউনিটে-৩৯৭৭ জন, বি- ইউনিটে ১৯২০৭ জন, সি- ইউনিটে ১৪৮৬০ জন, ডি-ইউনিটে ৫৯৮৮ জন, ই ইউনিটে ৬৪৭৬ জন, এফ- ইউনিটে ১৭৫৫ জন, জি- ইউনিটে ১৪২৬১ জন এবং এইচ- ইউনিটে ৮০০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

জনসংযোগ বিভাগের দেয়া তথ্য মতে, ১৬ নভেম্বরপ্রথম শিফটে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। তৃতীয় শিফটে ‘এইচ’ ইউনিটের ১ থেকে ৬,০২৫ রোল পর্যন্ত এবং চতুর্থ শিফটে ‘এইচ’ ইউনিটের ৬,০২৬ থেকে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৭ নভেম্বর দিনের প্রথম শিফটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ১ থেকে ৬০২৫ রোল পর্যন্ত, দ্বিতীয় শিফটে ৬,০২৬ থেকে ১২,০৫০ রোল পর্যন্ত, তৃতীয় শিফটে ১২,০৫১ থেকে ১৮,০৭৫ রোল পর্যন্ত এবং চতুর্থ শিফটে ১৮,০৭৬ থেকে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৮ নভেম্বর দিনের প্রথম শিফটে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ১ থেকে ৬,০২৫ রোল পর্যন্ত, দ্বিতীয় শিফটে ৬,০২৬ থেকে ১২,০৫০ রোল পর্যন্ত এবং তৃতীয় শিফটে ১২,০৫১ থেকে অবশিষ্ট রোলধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ শিফটে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

১৯ নভেম্বর দিনের প্রথম শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে ‘ই’ ইউনিটের ১ থেকে ৬,০২৫ রোল পর্যন্ত এবং তৃতীয় শিফটে ‘ই’ ইউনিটের ৬,০২৬ থেকে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ শিফটে ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০ নভেম্বর দিনের প্রথম শিফটে ‘জি’ ইউনিটের ১ থেকে ৬,০২৫ রোল পর্যন্ত, দ্বিতীয় শিফটে ৬,০২৬ হতে ১২,০৫০ রোল পর্যন্ত, তৃতীয় শিফটে ১২,০৫১ থেকে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইদিন চতুর্থ শিফটে কোন পরীক্ষা হবেনা।

পরীক্ষার্থীরা http://iu.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।