পিন্টুর বাসায় তল্লাশি
পিলখানায় হত্যাকাণ্ডের রায়ের আগের দিন তল্লাশি হয়েছে এই মামলার অন্যতম আসামি বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বাড়িতে।
বিরোধী দলের হরতালের মধ্যে সাবেক এই সংসদ সদস্যের হাজারীবাগের বাড়িতে সোমবার বিকালে তল্লাশি চালায় পুলিশ।
সেখানে গোপন বৈঠকের তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন।
“কিন্তু কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ ফিরে আসে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
HC rejects Pintu's bail plea
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক পিন্টুর স্ত্রী টেলিফোন করে এই দুর্ব্যবহারের কথা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানান।
পরে তা সাংবাদিকদের জানিয়ে এই ঘটনার নিন্দা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে পুলিশ কর্মকর্তা হারুন বলেছেন, তারা কারো সঙ্গে দুর্ব্যবহার করেননি।
