২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পুলিশ-পিকেটার সংঘর্ষ, আহত ১৫

গাজীপুরের টঙ্গীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

সোমবার বিকালে কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষ চলাকালে পিকেটারেরা পুলিশের উপর কয়েকটি হাতবোমা এবং পুলিশ পাল্টা কয়েকরাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।

আহত দুই পুলিশ সদস্য হলেন মো. মিল্লাত ও আব্দুল হালিম। বাকিদের নাম জানাতে পারেনি পুলিশ।

টঙ্গী থানার ওসি আবুল কালাম  আজাদ জানান, বিকাল ৪টার দিকে পিকেটারেরা হরতালের সমর্থনে কলেজ গেইট এলাকায় মিছিল বের করে এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ঢাকা-ময়মনসিংহ সড়কে কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা।

এ সময় পুলিশ ধাওয়া দিলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে। এ সময় সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ কয়েকরাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে পরিন্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিকাল পৌঁনে ৫টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।