২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের রাউজানে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার গভীর রাতে উপজেলার মুন্সির ঘাঁটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিম (২৮)উপজেলার ডাবুয়া এলাকার হানিফের ছেলে।  

হামিদ বলেন, গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তসলিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।