ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৯৬ জন।
রোববার বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
গত ১ নভেম্বর ৭১ হাজার ১৩ জন শিক্ষার্থী ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩৫৬ জন এ ইউনিটের অধীনে বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে ।
পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
এছাড়া মোবাইল অপারেটর বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল থেকে du স্পেস gha স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে।
