২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিতে পুলিশ নিহত

চট্টগ্রামের টাইগার পাস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার বেলা ১১টার দিকে নগরীর টাইগারপাস সংলগ্ন ডিআইজি বাংলোর দিকে পাহাড়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নামে আবদুল কাইয়ুম (২৩)। তিনি রিজার্ভ ফোর্সের কনস্টেবল হিসেবে ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই কনস্টেবল। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মাসুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইকারী ধরতে গেলে কনস্টেবল কাইয়ুমসহ তিনজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে ছিনতাইকারীরা।” গুরুতর আহত কাইয়ূমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।