২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আ. লীগ নেতা অপহৃত

রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ত্রিদিব কান্তি দাশকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 07:58 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

সদর উপজেলার কতুকছড়ি থেকে শনিবার বিকালে তাকে অপহরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিব জানান, বিকাল ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ত্রিদিব কান্তি দাশসহ তিনজন নানিয়াচর উপজেলা সদর থেকে রাঙামাটি শহরে আসছিলেন।

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি বাজার অতিক্রমের পর একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে ত্রিদিব কান্তি দাশকে অপহরণ করে নিয়ে যায়।

এ সময় বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়।

পুলিশ সুপার আরো জানান, কে বা কারা অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। তবে, পুলিশ অপহৃত নেতার সন্ধানে সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালাচ্ছে।