২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘মাদ্রাসাছাত্র ধর্ষণ’ করেছে শিশুকে

মাগুরার শালিখা উপজেলায় এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার দুপুরে ফুলবাড়ি গ্রামে এ ঘটনায় গুরুতর অসুস্থ মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার মেয়েটির বাবা সাংবাদিকদের জানান, বেলা ১২টার দিকে কাজের জন্য তিনি ও তার স্ত্রী বাড়ি না থাকার সুযোগে পাশের আড়পাড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে তুষার (১৮) তার মেয়েকে হাত-পা ও মুখ বেধে ধর্ষণ করে।

প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

তুষার স্থানীয় একটি মাদ্রাসার  ছাত্র। ঘটনার পর থেকে সে পালাতক রয়েছে।

এদিকে এ ঘটনায় মামলা না করার জন্য তুষারের চাচা ও পরিবারের সদস্যরা মেয়েটির পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  

পাশবিতার শিকার শিশুটি স্থানীয় আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

শালিখা থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি। তবে বিষয়টি জানার পর তুষারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।