২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ছবির আহম্মেদ (৪৬), পৌর আমীর নেছার উদ্দিন (৪৩), জামায়াতকর্মী মো. রফিকুল ইসলাম (৩৪) ও কর্মী মো. মাহাবুবুর রহমান (৩৫)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক জানান, উপজেলার বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন এরা।

পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।