২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে ২ মেট্রিকটন ইলিশ জব্দ

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলায় দুই মেট্রিক টন ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

শিকারপুর সীমান্ত এলাকায় শুক্রবার সকালে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানায়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল চেকপোস্টের উত্তরে শিকারপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় একটি ট্রাক থেকে দুই মেট্রিক টন (২০০০ কেজি) ইলিশ মাছ আটক করেছে বিজিবির শিকারপুর বিওপির টহল দল।

মাছগুলো যশোর কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।