২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহীর সঙ্গী আহত হযেছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাসে এ দুর্ঘটনায় মৃত শফি আলম (৩৫)  চকরিয়া উপজেলার পালাকাটার বশির আহমদের ছেলে।

আহত মোহাম্মদ রাজুকে (৩০) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজু পেকুয়ার মেহেরনামা এলাকার আকতার হোসের ছেলে।

কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা প্রণব চাকমা জানান, দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল।