২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

নিহতরা হলেন- মাগুরা জেলার শ্রীরামপুর এলাকার জলিল (২৬) ও অসিত (৩০)।

শুক্রবার সকালে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি নামকস্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এঘটনা ঘটে বলে জানান করিমপুর হাইওয়ে পুলিশের এসআই লুৎফর রহমান।

হতাহতদের সবাই নির্মাণ শ্রমিক এবং ওই নসিমনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- একই গ্রামের লিটন (২৭), বক্কর (২৫), আক্কাস (২৮), সমীর (২৬), নির্মল (৩৫) ও দুর্লভ (২২)। তাদেরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এসআই লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই নির্মাণ শ্রমিকরা সকালে মাগুরা থেকে একটি নসিমনে করে মধুখালীর মাঝকান্দি গ্রামে বাড়ি নির্মাণের কাজে যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে একটি দ্রুতগামী ট্রাক আড়কান্দিতে ওই নসিমনকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জলিল ও অসিতের মৃত্যু হয়।

তিনি জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।