মান্নানকে দেখতে হাসপাতালে খালেদা
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এমএ মান্নানকে দেখতে গেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে দলের কয়েকজন শীর্ষনেতাসহ মেয়রের চিকিৎসার খোঁজখবর নিতে যান তিনি।
বিরোধী দলের টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার গাজীপুরের বিএনপির একটি মিছিল পুলিশ হামলা ও গুলিবর্ষণ করলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মান্নানসহ ৪০ নেতাকর্মী আহত হন। ওইদিনই মান্নানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালে পৌঁছান। তিনি চিকিৎসকদের কাছ থেকে মেয়রের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিরেন।
