২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হেফাজতের তিনজন গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাজধানীর রামপুরা এলাকা থেকে হেফাজতে ইসলামের যুব শাখার সভাপতি শাখাওয়াত হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

গত ৫ মে মতিঝিলে তাণ্ডবের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা একাধিক মামলার এজারভুক্ত আসামি শাখাওয়াত।
গ্রেপ্তার অপর দুইজন হচ্ছেন মাওলানা মঞ্জুর মজিদ এবং আখল্লাহ ওয়ালেস।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হ

বাড্ডা এলাকায় এক গোপন বৈঠক শেষে তারা ফিরছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।