ঈশ্বরদীতে ১৪৪ ধারা
হরতালের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে কর্মসূচি দেয়ায় পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে উপজেলা প্রশাসন জানায়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন জানান, দুই রাজনৈতিক দলের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির আবনতির আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি বাজারে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি দেয়।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
