ধর্ষণের দায়ে ১৪ বছর কারাদণ্ড
ঝালকাঠীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ডিতকে আরো ছয়মাস কারাভোগ করতে হবে।
সোমবার ঝালকাঠী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেয়।
দণ্ডিত ডালিম হাওলাদার (২৩) সদর উপজেলার গরঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
ঝালকাঠী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নান রসূল জানান, গত বছরের ১২ নভেম্বর স্কুলে যাওয়ার সময় ডালিম হাওলাদার ওই ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে।
এই ঘটনায় তার বাবা ডালিমসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ডালিমসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগ প্রমাণ না হওয়ায় দুই অভিযুক্তকে খালাস দেয়া হয় বলেও জানান তিনি।
