২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন দুজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার দুপুরে এ দুর্ঘটনায় মারা যান খাদেমুল ইসলাম (৩৮)।

আহত ইউসুফ (২৫) ও ফয়জারকে (৩০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ড. ওয়াজেদ আলী ভবনে কাজ করার সময় বেলা আড়াইটার দিকে বাঁশের তৈরি একটি মই ভেঙ্গে তিন শ্র্রমিক পড়ে যান।

এতে ঘটনাস্থলেই খাদেমুল ইসলামের মৃত্যু হয়।