২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিদের যানবাহন হরতালের আওতামুক্ত

দেশে ফেরা হাজিদের যানবাহন এবং ইংরেজি মাধ্যমের ‘ও’ লেবেল পরীক্ষার সব কার্যক্রম হরতালের আওতামুক্ত করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রোববার দুপুরে নয়া পল্টনে কার্যালয়ে প্রধান ফটকের কাছে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, এই হরতালের মধ্যে ব্রিটিশ কাউন্সিলের ‘ও’ লেবেল পরীক্ষা রয়েছে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ও পরীক্ষার্থী-অভিভাবকদের কথা বিবেচনায় রেখে এর সব কিছুকে হরতালের আওতামুক্ত করা হয়েছে।”

এছাড়া দেশে ফেরা হাজিদের যানবাহনও হরতালের আওতার বাইরে থাকবে বলে জানান রিজভী।