২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ গাড়িতে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা তিনদিনের হরতালের প্রথম দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 03:50 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছোট কুমিরা একটি বাস ও পিকআপ ভ্যানে আগুন দেয়া হয় বলে জানান হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন দেয়ার পর থেকে মহাসড়কে যান চলাচল কমে গেছে বলে জানান তিনি।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌর সদরে মিছিল করেছে বিএনপি।

সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পর্যন্ত তার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।