২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ককটেল ফাটাতে গিয়ে যুবক আহত

রাজধানীর কাকরাইল এলাকায় ককটেল ছুড়তে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক হরতাল সমর্থক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 03:35 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

সুমন নামের ওই যুবক কোন দলের সমর্থক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  তাকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের রমনা ডিভিশনের উপ কমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, বেলা ২টার দিকে কাকরাইল মোড়ে হাতবোমা ফাটাতে গেলে ওই যুবকের শরীরেই সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে সুমনের ডান হাত ক্ষত বিক্ষত হয়ে যায় এবং নিম্নাঙ্গে আঘাত লাগে বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী জানান।  ‍

মারুফ হোসেন জানান, সুমন কিছুটা সুস্থ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।