এবার অ্যাটর্নি জেনারেলের ছেলেকে হত্যার হুমকি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়েকে হত্যার হুমকি দেয়ার পর এবার তার ছেলেকেও হুমকি সম্বলিত চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় উত্তরা (পশ্চিম) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের ছেলে সুমন মাহবুব জানান, রোববার দুপুরে তিনি কম্পিউটারে কম্পোজ করা ওই চিঠি হাতে পান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ বিষয়ক প্রতিবেদক।
