যশোরে দুর্ঘটনায় নিহত ২
যশোর-বেনাপোল সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকালে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছিতে এ দুর্ঘটনায় নিহতরা হলেন হিরু (২৫) ও লেলিন (২২)। লেলিন বেনাপোলের ভবেরবেড় গ্রামের হায়দার শরিফের এবং হিরু একই গ্রামের প্রয়াত আব্দুল জলিলে ছেলে।
শার্শা থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিরু ও লেলিন বিকাল ৩টার দিকে মোটরসাইকেলে বেনাপোল থেকে যশোরের দিকে যাছিলেন।
শ্যামলাগাছী পৌঁছলে বিপরীতমুখী একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বাসচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে, বলেন ওসি।
