মিরসরাইয়ে ১৪৪ ধারা জারি
আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফ হোসেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও হরতালের সমর্থনে বরৈয়ারহাট এলাকায় সমাবেশ আহবান করে স্থানীয় বিএনপি। একইস্থানে বিরোধী দলের নৈরাজ্যর প্রতিবাদে সমাবেশ ডাকে আওয়ামী লীগ।
ইউএনও আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় দুই দল পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বারৈয়ারহাট পৌরসভাসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
