২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সংঘর্ষের মামলায় বিএনপি-জামায়াতের চারশ’ জন আসামি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের ওপর বিএনপি-জামায়াতকর্মীদের হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 11:39 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় কাদের আসামি করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।

শুক্রবার উপজেলার শুকলাল হাট এলাকায় আওয়ামী লীগকর্মীদের ওপর বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালায়। 

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বিএনপি-জামায়াতকর্মীরা। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়।