২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার খুলছে রোকেয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয়

শনিবার খুলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 07:22 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

দুর্গাপূজা, ঈদ ও লক্ষ্মীপূজার টানা ১২দিন ছুটি শেষে ক্যাম্পাসে ফিরছেন রোকেয়ার শিক্ষার্থীরা। একই উপলক্ষে ১৬ দিন ছুটি কাটিয়ে ফিরছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী বলেন, সিন্ডিকেট সভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিশ্ববিদ্যালয় সপ্তাহে দুদিন বন্ধ থাকবে। শিক্ষার্থীরা শনিবার হলে ফিরবেন। রোববার থেকে পাঠদান কর্মসূচি শুরু হবে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ও সব ধরনের প্রশাসনিক কার্যক্রম চালু হচ্ছে।

রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।