২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারী রেলস্টেশনে জামায়াতের হামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবনির্মিত রেলস্টেশনে হামলা চালিয়ে ভবনের দরজা-জানালা ভাঙচুর করেছে জামায়াত-শিবির।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে।

ফরিদপুরের সহকারি পুলিশ সুপার(হেড কোয়াটার) এবিএম জাকির হোসেন জানান, পুলিশ সেখান থেকে হাফিজ(৪০),সোহেল(২০) ও নাজির(১৯) নামে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে।

“অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,  বিকেল পৌনে ৪টার দিকে দুই শতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মী হঠাৎ স্লোগান দিয়ে রেলস্টেশন ভবনে হামলা চালায়।

তারা পাথর ছুঁড়ে ভবনের দরজা-জানালার কাঁচ ভাঙচুর করে।