ভাইয়ের লাথিতে ভাই নিহত
বড় ভাইয়ের লাথিতে প্রাণ হাড়ালেন ছোট ভাই।
শুক্রবার সকাল সারে ৮টায় গাজীপুর সদর থানার কোনাবাড়ির আমবাগ গ্রামে দুই ভাইয়ে মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।
নিহত আজহারুল ইসলাম(৩৮)আজহারুল স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আ. হাকিমের ছোট ভাই।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, বড় ভাই আব্দুর রশিদ ও আজহারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে।
শুক্রবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ বিতণ্ডায় রশিদের ছেলে মো. শিশির যোগ দিলে পরিস্থিতি মারমুখি হয়ে ওঠে। এক পর্যায়ে রশিদ লাথি দিয়ে আজহারুলকে মাটিতে ফেলে দেয়।
বাড়ির অন্য লোকজন তাকে কোনাবাড়ি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
